ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪
হোসেনপুরে ট্রাকচাপায় রিকশাচালক নিহত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাকচাপায় আব্দুল আউয়াল নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে পৌরশহরের গরুহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামের বাসিন্দা।

জানা যায়, দুপুরে গরুহাটা এলাকায় রিকশা নিয়ে যান আব্দুল আউয়াল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি একটি ট্রাক আব্দুল আওয়ালের রিকশাটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!