শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় বিজিবি বাদী হয়ে মামলাটি করে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, অনুপ্রবেশকারীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরনের ১২-১৫টি অস্ত্রও বিজিবির পক্ষ থেকে পুলিশকে দেওয়া হয়েছে। মামলাটি লিপিবদ্ধ করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
.png)
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি।
তিনি বলেন, মিয়ানমারের ২৩ রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারী রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ঐ রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করা হবে।