বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা দিকে রাজশাহী রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।
রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিল। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘুষি মারলে মাটিতে পড়েন আনসার সদস্য মাইনুল। রাত সোয়া ৯টায় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের ধরতে সিসি ক্যামেরা দেখা হচ্ছে।