বৃহস্পতিবার বিকেলে নিজ গাড়ি নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করেন মুশফিকুর রহিম। এ সময় তাবলিগের কাকরাইল মারকাজের শুরা সদস্য ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম এবং মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম তাকে অভ্যর্থনা জানান।
এ বিষয়ে মাওলানা সাদ সমর্থকদের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় শুক্রবার আরো কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা আসার কথা রয়েছে।
.png)