ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুভর্তি ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৪
বালুভর্তি ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ফটো

টাঙ্গাইলে বালুভর্তি ট্রাকের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী। এ সময় ট্রাকের চালককে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!