কারাগারে যাওয়া তিনজন হলেন- নগরের কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল্লাহ ও কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ এরফানুর রহমান।
.png)
তিনি বলেন, গত বছরে নভেম্বরে নগরের তিন পুলের মাথা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি ও চান্দগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। দুই মামলায় যুবদল ও ছাত্রদলের তিন নেতা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।