মঙ্গলবার বিকেলে পৌর এলাকার খৈয়াসার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার সাততলা ভবনের ছয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আলমগীর হোসাইন জহিরুল জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই সাততলা বিশিষ্ট মাদরাসা ভবনে গিয়ে ছয়তলার পাইপে আটকে থাকে জহিরুল ইসলামকে উদ্ধার করি। দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
এ ব্যাপারে সালমা-সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত ১ জানুয়ারি এই মাদরাসা থেকে পালাতে গিয়ে সবুজ নামে নাজেরা শাথার এক ছাত্র ছয়তলার পাইপে আটকে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা সবুজকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে।