ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪
কেন্দুয়ায় রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রঙিন ফুলকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউপির নিলাম্বরখিলা ব্লকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র। 

Advertisement

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, রোয়াইল বাড়ি আমতলা ইউপি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ, কৃষক মোহাম্ম আলী স্বপন, কৃষক উসমান গণি ও নিলাম্বরখিলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহীদুজ্জামান। 

মাঠ দিবসে বক্তারা বলেন, সাধারণ ফুলকপির চেয়ে রঙিন ফুলকপি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণেও বেশি সমৃদ্ধ। বাজারে রঙিন ফুলকপির চাহিদাও বেশি। তাই দিন দিন কৃষকরা রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে রঙিন ফুলকপি চাষ আরো বৃদ্ধি করতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান। 

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!