মঙ্গলবার সকালে ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এর আগে, গত মঙ্গলবার সাগরে মাছ ধরার সময় ‘এফবি বেলায়েত’ ট্রলারে শকুনটিকে উদ্ধার করে রাখা হয়।
ট্রলারের মালিক দেলোয়ার হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ ধরে একটি শকুন সাগরে পানির ওপরে ভাসছিল। প্রথমে ভাবছিলাম এমনিতেই শকুনটি ভাসছে। দীর্ঘক্ষণ একই অবস্থায় দেখে ট্রলার চালিয়ে পাশে গিয়ে উদ্ধার করা হয় শকুনটিকে। শরীরে কোনো আঘাত ছিল না। শারীরিকভাবে দুর্বল মনে হওয়ায় ট্রলারে রেখেই খাবার খাইয়ে রেখেছি। আজ ট্রলার নিয়ে কূলে এসে বন বিভাগের কাছে শকুনটিকে হস্তান্তর করলাম।
.png)
হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, জেলেরা একটি শকুন আমাদের কাছে হস্তান্তর করেছেন। তারা জানিয়েছেন, শকুনটি অসুস্থ অবস্থায় সাগর থেকে উদ্ধার করেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। শকুনটি সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে।