ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি গাছ কেটে বিক্রি করলেন স্বেচ্ছাসেবক দল নেতা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪
সরকারি গাছ কেটে বিক্রি করলেন স্বেচ্ছাসেবক দল নেতা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দূর্গোপুর মাঠের সড়কের বাবলা ও খেজুর গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানার বিরুদ্ধে।

রোববার সরেজমিনে দেখা যায়, কৃষ্ণনগর থেকে দূর্গোপুর মাদরাসা সড়কের দুই ধারে বাবলা ও খেজুর গাছগুলো কাটা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল কাউকে কিছু না জানিয়ে গত দু’দিন আগে গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন।

Advertisement

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, বাবলা ও খেজুর গাছগুলো আমার জমিতে ছিল। তাই বিক্রি করেছি।

রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন বলেন, কৃষ্ণনগর ও দূর্গোপুর সড়কের কাঁচা অংশের দু’পাশ দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। কেউ ইচ্ছে করলেই গাছগুলো কাটতে পারবে না। গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। কেউ যদি কেটে নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!