ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিছানায় পড়েছিল ছোট্ট দিয়ার রক্তাক্ত দেহ, সৎ মা আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
বিছানায় পড়েছিল ছোট্ট দিয়ার রক্তাক্ত দেহ, সৎ মা আটক
ফাইল ফটো

নেত্রকোনার আটপাড়ায় নিজের ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় দিয়ামনি নামে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ মা মমতা বেগমকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের রবিয়াগাতী গ্রামে এ ঘটনা হয়।

শিশু দিয়ামনি উপজেলার রবিয়াগাতী গ্রামের শাহ আলম মিয়া ও তার প্রথম স্ত্রী আলেহার মেয়ে। আটককৃত মমতা বেগম শাহ আলমের দ্বিতীয় স্ত্রী।

Advertisement

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, শাহ আলম দ্বিতীয় বিয়ে করার পর মেয়ে দিয়ামনিকে রেখে আলেহা বেগম সংসার ছেড়ে ঢাকায় চলে যান। দিয়ামনি দুপুরের দিকে বাড়ির পাশে ঈদগাহ মাঠে খেলছিল। এ সময় তার সৎ মা মমতা বেগম ঈদগাহ মাঠ থেকে টেনে বাড়ি নিয়ে যান। কিছুক্ষণ পর প্রতিবেশী লোকজন সৎ মায়ের কান্না শুনে ঘরে গিয়ে দেখেন দিয়ামনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। 

পরে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার ও সৎ মাকে আটক করে পুলিশ। নিহত দিয়ামনির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!