ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে আজ
ফাইল ফটো

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ে হবে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে এই আসর।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

জানা যায়, বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে সম্পন্ন করা হবে। এর আগে, বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা ও খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!