বুধবার উপজেলার কানুপুর গ্রামে বেলা ১১টায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মতলুর রহমান, বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মশিদুল হক, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।
.png)
সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, উপজেলায় মোট ৮৭ জন কৃষক সমলয় চাষাবাদের আওতায় এসেছেন। এবার সমলয় পদ্ধতিতে ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে।