ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে ধরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৩১ জানুয়ারি ২০২৪
১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে ধরা
গ্রেফতারকৃত আলমগীর হোসেন

ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৭ বছর পর যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে। 

Advertisement

র‌্যাব-৮ জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন আদালত। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান আলমগীর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৮।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!