ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৩০ জানুয়ারি ২০২৪
ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।

জানা যায়, দুপুরে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলযোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবু সুফিয়ান। সঙ্গে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

Advertisement

কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, এ দুর্ঘটানায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!