ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল আইনজীবী সহকারীর প্রাণ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ২৮ জানুয়ারি ২০২৪
সড়কে ঝরল আইনজীবী সহকারীর প্রাণ
নিহত নেছার উদ্দিন

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নেছার উদ্দিন নামে এক আইনজীবী সহকারী নিহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেছার উদ্দিন কালকিনি উপজেলার মিনাজদী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে মাদারীপুর যাচ্ছিল নেছার উদ্দিন। এ সময় কালকিনি-ভুরঘাটা সড়কের চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান নেছার উদ্দিন। পরে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাটিতে আগুন দেন স্থানীয়রা। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!