মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধোপাদহ ইউনিয়নের পাঁচধোপাদহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুস সামাদ সরদার (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের ইদু সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ধুলাউড়ি থেকে অটোরিকশাটি সাঁথিয়ার দিকে আসছিল। আর নসিমনটি বিপরীত দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচধোপাদহ মোড় নামক স্থানে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী ইসলাম প্রামাণিক ও আব্দুস সামাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ইসলাম প্রামাণিক মারা যান। আহত আব্দুস সামাদকে বিকেলে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
.png)
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।