ভুক্তভোগীর নাম জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। অভিযুক্তরা হলেন- প্রতিবেশী উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা।
আহতদের ছেলে হিরোন বলেন, সকালে তারা আমাদের জমির গাছ কাটতে ছিল। আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে লাঠি দিয়ে পেটানো শুরু করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে তাকেও হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।
.png)
এ বিষয়ে নলছিটি থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম। তাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।