ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদত্যাগ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২১ জানুয়ারি ২০২৪
রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদত্যাগ
ছাত্রদল লোগো

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদুল ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২ জানুয়ারি তিনি পদত্যাগ করলেও বিষয়টি জানাজানি হয় শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায়। নিজ ফেসবুক পেজে পদত্যাগপত্রের কপি আপলোড করে স্ট্যাটাসও দেন তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পদত্যাগপত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধার কারণে তিনি ঐ পদ থেকে পদত্যাগের এ সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এটি গ্রহণ করার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণ নিজের অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদক বরাবরে পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম পদাধিকার বলে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত হন।

Advertisement

পদত্যাগের বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, পারিবারিক অসুবিধার কারণে আমার ওপর অর্পিত দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, জাহিদুল ইসলাম দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আমরা পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!