ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১, ২১ জানুয়ারি ২০২৪
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু 
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি নামে এক রেলওয়ের কর্মচারীর মৃত্যু হয়েছে। 

রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে রেলওয়ে কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিম খন্দকার বলেন, ধারণা করা হচ্ছে, রাত ৯টার দিকে রেলওয়ে স্টেশনে একটি কনটেইনার ট্রেন প্রবেশের সময় কাটা পড়েন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!