ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর সঙ্গে পল্লী চিকিৎসককে বিবস্ত্র করে ভিডিও ধারণ, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২০ জানুয়ারি ২০২৪
গৃহবধূর সঙ্গে পল্লী চিকিৎসককে বিবস্ত্র করে ভিডিও ধারণ, অতঃপর...
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলায় পল্লী চিকিৎসককে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূর সঙ্গে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পর্নোগ্রাফি ভিডিওসহ দুইটি মোবাইল, নগদ টাকা ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়।  

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের একজর পল্লী চিকিৎসক গত ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ হওয়ায় ফার্মেসি বন্ধ করে ওষুধ নিয়ে তার বাড়িতে যান। ওষুধ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে একই এলাকার বখাটে মো. আফনান হোসেন শুভ, মো.রুহুল আমিন ও মো.সোহেলসহ অজ্ঞাত ৩-৪ জন পল্লী চিকিৎসককে ধারালো চাকু দেখিয়ে গৃহবধূর বসতঘরে নিয়ে মারধর করে।  এরপর জোর করে উভয়কে বিবস্ত্র করে তাদের মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর বিভিন্ন ধাপে পল্লী চিকিৎসকের থেকে নগদ ৪ লাখ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়। 

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!