ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে আগুন পোহাতে গিয়ে দিনমজুরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২০ জানুয়ারি ২০২৪
মেহেরপুরে আগুন পোহাতে গিয়ে দিনমজুরের মৃত্যু
ফাইল ফটো

মেহেরপুরে গাংনী উপজেলায় আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

শনিবার ভোর ৬টার দিকে মারা যান তিনি। মৃত সাহাদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর পশ্চিম পাড়ার তৈমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গাংনীর কল্যাণপুর গ্রামের দিনমজুর সাহাদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

Advertisement

কাজিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য কাওসার আলী জানান, গত বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন সাহাদুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও অবস্থার অবনতি দেখা দিলে শুক্রবার (১৯ জানুয়ারি) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!