ভ্রাম্যমাণ আদালতে হৃদয় সরকারকে (১৯) এক মাস, আবদুর রহমান (৬০) ও হাফেজ আহম্মদকে (৪৫) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, ফেনী শহরের রেলওয়ে স্টেশন, বারাহিপুর, বিরিঞ্চি ও বারাহিপুর ভূঁইয়া বাড়ী সড়কসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গাঁজাসহ আটক করে।
.png)
এসময় তাৎক্ষণিক আদালত বসিয়ে গাঁজা সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।