ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ফুট জায়গার জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫১, ১৯ জানুয়ারি ২০২৪
এক ফুট জায়গার জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব। যার জেরে বড় ভাই লিলু মিয়াকে পিটিয়ে হত্যা। এমন অভিযোগে ঘটনার ৭ ঘণ্টার মাঝে অভিযুক্ত ছোট ভাই স্বপন মিয়া ও তার চাচা শ্বশুর ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় আসামীর আত্মীয়ের বাড়ি থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

জানা গেছে, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সি বাড়ির স্বপন মিয়ার সঙ্গে তার আপন ছোট ভাই লিলু মিয়ার বাড়ির সীমানায় এক ফুট জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঝগড়ার একপর্যায়ে মার খেয়ে গুরুতর আহত হন লিলু মিয়া। হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পরপরই ভৈরব থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। এরপর বিকাল ৫টার দিকে অভিযুক্ত স্বপন মিয়া ও ইদ্রিস মিয়াকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন খান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!