ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ১৮ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন একেএম আবদুল্লাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মান্দারী মোহাম্মদনগর তালিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে স্থানীয় শীতার্তদের কম্বল বিতরণ করে সংগঠনটি।

লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মুজাহিদুল ইসলামের অর্থায়নে কম্বল বিতরণকালে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!