আটককৃতরা হলেন, রামগড় পৌর এলাকার আবদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো. সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), আবুল কাশেমের ছেলে মো. ইলিয়াছ (৩৫), মো. দুলালের ছেলে মো. নুরনবী (৩৫),আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও চট্টগ্রামের ভুজপুর থানার ইসমাইলের ছেলে মো. ইউনুছ (২৭)।
এর আগে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা হতে ৫৬২টি ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১টি নম্বরবিহীন সিএনজি চালিত গাড়িও জব্দ করা হয়।
.png)
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।