ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, আড়াই মাস পর স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৩, ১৮ জানুয়ারি ২০২৪
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, আড়াই মাস পর স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী মনিরুল ইসলামকে আড়াই মাস পর গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর এএসপি পারভেজ রানা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মনিরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবু বাহার সরকারের ছেলে। তিনি তার স্ত্রীকে গত বছরের ৮ নভেম্বর রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

Advertisement

নিহত রিপা আক্তার  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামের মনির হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বৃষ্টি আক্তারের বাড়িতে ভাড়া নিয়ে থেকে স্থানীয় গোল্ডেন পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

এএসপি পারভেজ রানা জানান, হত্যার আগের দিন সকালে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখতে পায়। পাশের ঘরের ভাড়াটিয়া জেসমিন আক্তার তাদের ঘরে দেখে কারখানায় চলে যায়। ঐ দিন দুপুরে জেসমিন রিপাকে ফোন করলে তার ফোন বন্ধ পায়। কারখানা থেকে রাত সাড়ে ৮টায় বাসায় এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখতে পায় জেসমিন। দরজার নিচ দিয়ে লাশ দেখে ডাকাডাকি শুরু করলে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের খাটের ওপর থেকে পোশাক শ্রমিক রিপা আক্তারের লাশ উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে মনিরুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল র‌্যাবের স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, গ্রেফতার মনিরুল ইসলামকে শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!