ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে সীমানার দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৮ জানুয়ারি ২০২৪
ভৈরবে সীমানার দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে লিলু মিয়া নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গজারিয়া নামাপাড়া মুন্সি বাড়ির স্বপন মিয়ার সঙ্গে তার আপন ছোট ভাই লিলু মিয়ার বাড়ি সীমানায় এক ফুট জায়গা নিয়ে পূর্বে থেকেই দ্বন্দ্ব ছিলো। বৃহস্পতিবার সকালে স্বপন মিয়া নতুন ঘর নির্মাণের কাজ করার সময় স্থানীয় কিছু ব্যক্তির উপস্থিতিতে লিলু মিয়াকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। এ সময় লিলু মিয়ার কাছ থেকে এক ফুট জায়গা জোরপূর্বক নিতে চাইলে স্বপন মিয়া ও তার চাচা শ্বশুর একই গ্রামের ইদ্রিস মিয়ার সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় ইদ্রিস মিয়া ও স্বপন মিয়ার লোকজন লিলু মিয়ার ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা আহত অবস্থায় লিলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিলু মিয়ার ছেলে বলেন, এক ফুট জায়গা নিয়ে আমার চাচাসহ চাচা শ্বশুরের চাচা আমার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এখন আমার বাবা হত্যার বিচার চাই।

Advertisement

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!