বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার এসআই আব্দুল খালেক। তিনি জানান, ২০১১ সালে গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে জলদস্যুতার দায়ে ২৫ বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। এরপর থেকে পালিয়ে থাকতে শুরু করেন নয়ন। তবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবশেষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)