জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ হলুদিয়া গ্রামে প্রতিপক্ষ হিরো সর্দার, বাবু সর্দার ও মাফিয়া বেগমসহ অন্তত ৬-৭ জন কালাচানের ওপর হামলা চালায়। এতে কালাচান গুরুতর আহত হলে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার জানান, নিহতের ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। লাশ লৌহজং থানায় সুরতহাল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)