ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ১৭ জানুয়ারি ২০২৪
পদ্মায় ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা একাধিক যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

Advertisement

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালেদ মাহমুদ নেওয়াজ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরিটি। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!