মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লেম থার সাং বম (৩৩) জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করেন বান্দরবানের এনএসআই’র সদস্যরা। এ সময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এই যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
.png)
জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।