ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৬ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর সদরে অস্ত্র-গুলিসহ ফরহাদ হোসেন ফাহিম ও হাসান গাজী প্রকাশ সাকিল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউপির চরমন্ডল গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গুলি ভর্তি বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। 

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

Advertisement

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন বলেন, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসে। শাকিল পিস্তলটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!