ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ১৬ জানুয়ারি ২০২৪
পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু
পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদরাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশুজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। এসময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ।

Advertisement

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশুঅনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আজহার আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা থানার ওসি মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মনজু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ. স. ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশুজানা গেছে, চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার ৪ হাজার শিশু শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!