মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নওগাঁ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক নাম এমরান হোসেন (২১)। তিনি নওগাঁ সদর উপজেলার কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহতদের মধ্যে বাসযাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরাচিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকার বাসিন্দা তনু মিয়া এবং বরিশালের ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এমরান হোসেন নিহত হন। এছাড়া বাসচালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন অন্তত ১২ জন আহত হন। আহতদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর হয়। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।