সোমবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম সফি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। এ সময় জেলা ক্রীড়া অফিসার মো. শাহীন সুলতান রাজা ও প্রশিক্ষক কৌশিক আহম্মেদ উপস্থিত ছিলেন।
.png)
জানা যায়, ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব-১৫ বাছাইয়ের জন্য উপজেলা ভিত্তিক প্রচারণা শুরু হয়। বাছাইপর্বে জেলার সবগুলো উপজেলা থেকে ৬০ জন প্রশিক্ষার্থী উপস্থিত হয়েছেন। এদের মধ্য থেকে ৩৫ জনকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সেরা ৪ জন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা বিদ্যা অর্জন করবো। বিদ্যা অর্জনের পাশাপাশি আমাদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদের মন উদার হবে। আমাদের শরীর তৈরি হবে। একটি সমৃদ্ধি ও স্মার্ট জাতি তৈরি হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই।