ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ১৫ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
পাগলা থানা। ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মো. হারুন অর রশিদ নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

সোমবার দুপুর ১২টার দিকে পাইথল ইউপির গয়েশপুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হারুন উপজেলার পাইথল ইউপির গোয়ালবর গ্রামের বাসিন্দা।

পাইথল ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

নিহতের ফুফাতো ভাই মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে রুবেল ডাকাত প্রকাশ্যে কুপিয়ে হারুনকে হত্যা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পাগলা থানার ওসি (তদন্ত) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!