ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৫ জানুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে নিজ কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে- এমন কাজে মানুষের অংশগ্রহণ থাকলে অনেকে উপকৃত হবেন। তাহলে এ শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্য সফল হবে। এছাড়া অসহায়দের সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।

Advertisement

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়তুল আজিজ মুন্না, সদর উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!