ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৪, ১৪ জানুয়ারি ২০২৪
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
অভিযুক্ত কাউছারকে পুলিশে সোপর্দ করা হয়

লক্ষ্মীপুর সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের আব্দুল গনি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম কিরণ বেগম। অভিযুক্ত ছেলের নাম কাউছার (২৯)। তিনি একই এলাকার আবুল খায়েরের ছেলে। কাউছার কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কাউছার বিভিন্ন সময় নেশা করতেন। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হতো তার। রোববার সন্ধ্যার পর থেকে টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করেন তিনি। একপর্যায়ে টাকা না পেয়ে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। এ ঘটনার পরপরই ছেলে কাউছারকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এছাড়া ঐ নারীর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Advertisement

এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!