পাশাপাশি গৃহপালিত পশু পাখিদেরও প্রতিও যত্নবান হয় মানুষ। কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা কুকুর বিড়ালের কেউ যত্নবান না হলেও নিজেরা নিজেদের উষ্ণতা পেতে চেষ্টার কমতি থাকে না।
যেমনটি চোখে পড়েছে লক্ষ্মীপুরের একটি সড়কের পাশে মা কুকুর সহ পাঁচটি ছানার। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়া কুকুর ছানা গুলো মাকে জড়িয়ে আরাম নেয়ার চেষ্টা করছে। শীত নিবারণের জন্য জ্বালিয়ে রেখে দেয়া খড়কুটোর গরম ছাঁইতে বসে শুয়ে আরাম নিচ্ছে পাঁচটি কুকুর ছানা। রাস্তা দিয়ে যাতায়াতে কেউ তাদের বিরক্ত করে না। বরং তারা আরো বেশি উঞ্চতা পেতে সহযোগিতা করছে।
.png)
দেখা যাচ্ছে মকে জড়িয়ে সবকটি ছানা ঘুমাচ্ছে। তীব্র শীতে কনকনে বাতাসের মধ্যে এমন উঞ্চতা তাদের জন্য একটু আশীর্বাদ। লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের জোড় দিঘির পাড় এলাকায় বসবাস করছে কুকুরগুলো। কোথাও ঠাঁই না পেয়ে এভাবেই শীতে জীবন চলে তাদের।
স্থানীয়রা বলছেন, কুকুর ছানাগুলো সারাদিন এখানেই থাকে। মানুষের মানুষের শীত নিবারণের শেষে পেলে রাখা খড়কুটোর ছাঁইতে বসে বসে আরাম নেয় তারা। তীব্র ঠান্ডার কারণে সব সময় তারা কাঁপতে থাকে।
গত কয়েক দিনের টানা শৈত্য প্রবাহ ও ঠান্ডা জনিত কারণে কর্মজীবী মানুষ জবুথবু হয়ে পড়ে। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। গত দুইদিন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যায়।