শনিবার (১৩ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত শামীম চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন। গত ২০১০ সালের মার্চের ৩ তারিখে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাদরাসার সামনে থেকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক হয়।
.png)
মাদক মামলায় ছয় মাস কারাভোগ করে তিনি জামিনে মুক্তি পান এবং গোপনে মাদক ব্যবসা চালিয়ে যান। পরবর্তীতে মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর ১৩ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে ছিলেন।
র্যাব কর্মকর্তা আরিফ হোসেন জানান, মাদক সম্রাট শামীম ১৩ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে থাকার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীমকে যথাযথ প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।