প্রবাসী রুকন উদ্দিন তালুকদারকে বহন করা হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে। পরে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করা হয়। প্রবাসী রুকন উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের মো. জালাল উদ্দিন তালুকদারের ছেলে।
রুকন উদ্দিনের খালু নাছির উদ্দিন জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর যাবত যুক্তরাষ্ট্র প্রবাসী। গত দেড় মাস আগে দেশে আসেন। রুকন উদ্দিনের পরিবারের আরো কয়েকজন সদস্য তারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় বসবাসরত আজিজুল হকের কলেজ পড়ুয়া কন্যা রুবাইয়া হক প্রমির সঙ্গে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
.png)
নাছির উদ্দিন বলেন, এরই প্রেক্ষিতে ইসলামি রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রবাসী রুকন উদ্দিনের বাবা জালাল উদ্দিন তালুকদার জানান, আমার এবং আমার স্ত্রী স্বপ্ন ছিল আমার বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ হেলিকপ্টারে করে তার বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রী স্বপ্ন পূরণ হয়েছে এতে আমরা খুশি।
এদিকে, হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করার সময় শত শত মানুষ সেখানে ভিড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য। এ সময় উৎসুখ জনতাকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়াও হেলিকপ্টারটি অবতরণের পর অনেককেই এর সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।