ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১৩ জানুয়ারি ২০২৪
পঞ্চগড়ে ডায়রিয়ায় শিশুর মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতজনিত রোগে (ডায়রিয়া) আক্রান্ত হয়ে তালহা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভেলুপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যায় শিশুটি। নিহত শিশু তালহা ঐ গ্রামের হোটেল ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশু তালহা। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে শিশুটির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নেন পরিবারের সদস্যরা।

এদিকে, গভির রাতে শিশুটির অবস্থার অবনতি হলে সকালে আবারো স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক শাহিনুর রহমান শাহীন বলেন, শুক্রবার সর্দি-কাশি অবস্থায় তার বাবা শিশুটিকে নিয়ে আসে। এ সময় জানায় ৫-৬ বার পাতলা পায়খানা করেছে শিশুটি। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে পরামর্শ দেওয়া হয় যে, পায়খানা আবারো দেখা দিলে হাসপাতালে ভর্তি করার। কিন্তু তারা চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরে সকালে আবারো আমার কাছে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!