সুভাষ ঐ গ্রামের মৃত জয়চন্দ্র পালের ছেলে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সুভাষের নোয়াপাড়া বাজারে ওষুধের দোকার রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে তার ভাই শ্রীবাস চন্দ্র পাল ও সুমিত চন্দ্র পাল সনুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুভাষ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাউছারনগর মোড়ে এলাকায় পুনরায় ভাইদের মাঝে ধাক্কাধাক্কি এবং ধস্তাধস্তি হয়। এরপর সুভাষ ফার্মেসিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে নোয়াপাড়া বাজারের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।