ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ

সাত বছর পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১১ জানুয়ারি ২০২৪
সাত বছর পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের একটি কবর থেকে আল কবির নামে এক যুবকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হােসেন শামীমের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। 

স্থানীয়রা জানান, পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে আল কবিরকে ১০ বছর বয়সে দস্তক নিয়ে লালন-পালন করেন একই গ্রামের আব্দুল লতিফ। এরপর আল কবিরের নামে ১৩ বিঘা জমি লিখে দেন আব্দুল লতিফ। গত ৭ বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান আল কবির। তার মৃত্যুর ১ বছর পর  মারা যান আব্দুল লতিফও। আব্দুল লতিফ মৃত্যুর পর তার ভাই ও ভাইয়ের ছেলেরা আল কবিরের জমি নিজেদের দাবি করেন এবং দখল করার চেষ্টা করেন। 

এদিকে আল কবিবের জন্মদাতা বাবা মিজানুর রহমান খোকন তার ছেলের জমির অংশীদার দাবি করেন। এ নিয়ে তিনি আব্দুল লতিফের ভাইয়ের ছেলে গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মনিরুজ্জামানকে প্রধান আসামি করে ২০১৬ সালের ১৭ নভেম্বর ৪০ জনের নামে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।  

Advertisement

আল-কবিরের নামে যেহেতু জমি রেজিস্ট্রি রয়েছে। তাই তার জমির অংশীদার পেতে প্রকৃত বাবা চিহ্নিত করার লক্ষে আদালতের কাছে আল কবিরের ডিএনএ পরীক্ষার আবেদন করেন মিজানুর রহমান খোকন। সেই ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশেই কবর থেকে আল কবিরের মরদেহ উত্তোলন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম জানান, জমি সংক্রান্ত জটিলতার কারণে বাদী-বিবাদীর মামলার নিষ্পত্তির লক্ষে আল কবিরের ডিএনএ পরীক্ষার করা হবে। সে কারণে মরদেহ উত্তোলন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!