নিহত ফারুক ওরফে আকাশ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন জানান, পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের লাশ উদ্ধার করে।
.png)
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে- ঐ যুবকের চোখ উপড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর এখানে লাশ ফেলে রেখে যান হত্যাকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।