মঙ্গলবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। এর আগে, এদিন ভোরে জেলার কালিয়া উপজেলার যাদপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের দুই ছেলে মো. শাহজালাল শেখ (২৭) এবং মো. শাহ্ জামান (২৩)।
.png)
পুলিশ সুপার জানান, গত ১৪ ডিসেম্বর তরিখে ভুক্তোভুগী রেজওয়ান সিদ্দিকি ইমরান ‘ইলোরা ফ্যাশন’ নামক ফেসবুক পেজে কম্বলের বিজ্ঞাপন দেখে ১ হাজার ৫৫০ টাকা মূল্যের দুটি কম্বল অর্ডার দেন। প্রতারক চক্র তাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে কুরিয়ার খরচ বাবদ অগ্রিম টাকা চাইলে ভুক্তভোগী নগদ একাউন্টে টাকা পাঠান। পরে বিভিন্ন কায়দায় ভুক্তভোগীর কাছে থেকে আরো ৬টি ধাপে সর্বমোট ২৭ হাজার ৯০০ নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয়।
এ ঘটনার ভুক্তভোগী বাদী হয়ে (৮ জানুয়ারি) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেন। পরে মঙ্গলবার ভোরে জড়িত দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ।