ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: মরদেহ বাড়ির সামনে রেখে পালাল দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৩৫, ৮ জানুয়ারি ২০২৪
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: মরদেহ বাড়ির সামনে রেখে পালাল দুর্বৃত্তরা
নলছিটি থানা- ফাইল ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১০টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী ঐ গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

Advertisement

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!