ভোট দিতে এসেছেন আকলিমা আক্তার। তিনি বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। কারণ সকালে ভিড় একটু কম থাকে।
উপকূলীয় এ জেলায় মোট দুইটি সংসদীয় আসন। বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৫০, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬০ এবং হিজড়া ভোটার সাতজন।
.png)
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৯৫, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার দুইজন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, সব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নৌ-বাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন। পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।