মঙ্গলবার রাতে টেকনাফের বাহারছড়া ইউপির বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে দুই কিশোরকে অপহরণ করা হয়।
বাহারছড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
অপহৃত ২ কিশোর বাহারছড়া ইউপির মাথাভাঙ্গা এলাকার জাগির হোসেনের ছেলে আবদুর রহমান (১৭) ও নোয়াখালী পাড়ার আলী হোসেনের ছেলে জোবাইর হোসেন (১৬)। দুই জনই ওই ফার্নিচারের দোকানের কর্মচারী।
ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকানে এসে অজ্ঞাত সন্ত্রাসীরা দুই কিশোরকে ধরে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করতে করতে পাহাড়ের দিকে নিয়ে গেছে। সকালে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, এ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কেউ লিখিতভাবে জানায়নি। এলাকার লোকজনের কাছে বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছে।